গ্রামের মহিলাদের জন্য সেরা লাভজনক ব্যবসা । কম পুঁজিতে শুরু করার ১৫ টিউপায়

গ্রামে মহিলাদের জন্য সেরা লাভজনক ব্যবসা এবং কম পুঁজিতেই এটি শুরু করতে পারবেন। হাতে থাকা সময় জায়গা পুঁজি এবং গ্রামের চাহিদা মিলিয়ে ব্যবসা বেছে নিতে হবে। প্রতিটি ব্যবসা পরীক্ষা করার জন্য ছোট পরিসরে শুরু করুন।

গ্রামের মহিলাদের জন্য সেরা লাভজনক ব্যবসা । কম পুঁজিতে শুরু করার ১৫ টিউপায়

গ্রামে থেকেও এখন একজন মহিলা নিজের পায়ে দাঁড়াতে পারেন শুধু দরকার সঠিক আইডিয়া আর একটু সাহস। অনেকেই ভাবে ব্যবসা করতে বড় পুঁজি লাগে, কিন্তু বাস্তবে হাতে গোনা কয়েক হাজার টাকা দিয়েও শুরু করা যায় এমন অনেক ব্যবসা আছে। নিচে সহজ ভাষায় ১৫টি এমন ব্যবসার আইডিয়া দেওয়া হলো, যেগুলো ঘরে বসে বা গ্রামের ছোট পরিসরেই শুরু করা যায়।

পেজ সূচিপত্রঃগ্রামের মহিলাদের জন্য সেরা লাভজনক ব্যবসা । কম পুঁজিতে শুরু করার ১৫ টিউপায়

কাঁথা সেলাই করে আয়

গ্রামের মহিলাদের সেরা লাভজনক ব্যবসা এবং খুবই কম পুজিতে এই কাঁথা সেলাইয়ের কাজ করে আয় করা খুব সহজ।গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশিকাঁথা তৈরির কাজ এখনো এক অসাধারণ আয়ের উৎস হয়ে আছে। পুরনো শাড়ি ও কাপড় দিয়ে হাতের সুতার নকশায় কাঁথা তৈরি করতে খুব বেশি কাঁচামালের প্রয়োজন হয় না, তাই কম পুঁজিতেই এই কাজ শুরু করা যায়। ঘরে বসে অবসর সময়ে কাজ করেও একটা কাঁথা তৈরি করা সম্ভব।

সংসারের অন্য কাজের সাথে ব্যবসাটা সহজেই চালিয়ে নেওয়া যায়। বাজারে হাতে তৈরি নকশি কাঁথার চাহিদা সবসময়ই থাকে শহরেও এর চাহিদা অনেক বিশেষ করে শীতের সময় এই চাহিদা আরও বেড়ে যায়। ডিজাইন যত সুন্দর ও নিখুঁত হবে, দামও তত বেশি পাওয়া যায়, তাই একটু সময় নিয়ে ভালো নকশা শিখে নিলে লাভের পরিমাণও বাড়ে। 


স্থানীয় হাট-বাজারের শহরেও কাঁথা চাহিদা থাকে।পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে পারি ফেসবুক পেজ বা অনলাইন মার্কেটপ্লেসে ছবি দিয়ে বিক্রি করলে শহরের ক্রেতাদের কাছেও পৌঁছানো যায়। একবার পরিচিতি তৈরি হলে নিয়মিত অর্ডার পাওয়া যায়, যা এই ব্যবসাকে দীর্ঘমেয়াদে টেকসই ও লাভজনক করে তোলে।

অনলাইনে কাপড়/কসমেটিক বিক্রি।

গ্রামে মহিলাদের সেরা লাভজনক ব্যবসা এই ডিজিটাল অনেক সুযোগ তৈরি হয়েছে। অনলাইনে যুগে কাপড় কসমেটিক বিক্রয় করে গ্রামে অনেক মেয়েরাই লাভবান হচ্ছে এটি কম পুঁজিতে শুরু করা যায়।শুরুতে ফেসবুক পেজ, WhatsApp বা WhatsApp Business দিয়ে ছোট পরিসরে পণ্য দেখিয়ে অর্ডার নেওয়া যায়, তাই বড় পুঁজি লাগে না। ভালো ছবি, সঠিক দাম আর সময়মতো ডেলিভারি দিতে পারলে ক্রেতা দ্রুত বাড়ে এবং বিশ্বাস তৈরি হয়।


ঠিকভাবে পরিশ্রম করতে পারলে এই কাজ থেকে মাসে প্রায় ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। আর পণ্য বেশি বিক্রি হলে ১৫,০০০ টাকারও বেশি আয় হতে পারে। লাভের পরিমাণ নির্ভর করে আপনার সাপ্লাই, মার্কেটিং, আর কতটা নিয়মিত অর্ডার আসছে তার ওপর। তাই একটু ধৈর্য, ভালো মানের পণ্য আর সঠিক প্রচার থাকলে অনলাইনে কাপড় বা কসমেটিক বিক্রি একটি লাভজনক আয়ের উৎস হতে পারে।

যা যা প্রয়োজন পড়বে তার লিস্ট দিয়ে দিলাম

  • একটি ফেসবুক পেজ বা অনলাইন আইডি।
  • বিক্রির জন্য কাপড় বা কসমেটিকের নির্ভরযোগ্য পণ্য।
  • ভালো মানের ছবি তোলার জন্য মোবাইল ফোন।
  • পণ্যের দাম, সাইজ, রং, ব্র্যান্ড বা মানের তথ্য।
  • অর্ডার নেওয়ার জন্য WhatsApp বা Messenger
  • পেমেন্টের জন্য বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট।
  • পণ্য পৌঁছে দেওয়ার জন্য কুরিয়ার বা ডেলিভারি ব্যবস্থা।
  • ক্রেতার নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে রাখার খাতা বা অ্যাপ।

হোম টিউশন বা শিশুদের পড়ানো।

হোম টিউশন বা শিশুদের পড়ানো গ্রামের মহিলাদের জন্য ঘরে বসে আয়ের একটি সহজ, নিরাপদ এবং লাভজনক উপায়।ছোট বাচ্চাদের বাংলা, ইংরেজি, গণিত, বর্ণমালা ও হোমওয়ার্ক করিয়ে দিয়ে খুব সহজেই শুরু করা যায়।প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মাসে সাধারণত ৫০০ থেকে ১০০০ টাকা নেওয়া যায়, যা এলাকার ওপর নির্ভর করে একটু কম বেশি হতে পারে।

আরো পড়ুনঃ বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করা টোটকা

৩-৫ জন ছাত্র-ছাত্রী থাকলে মাসিক ইনকাম প্রায় ২৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে।ভালোভাবে পড়াতে পারলে, ধৈর্য ধরে কাজ করলে এবং অভিভাবকদের আস্থা অর্জন করতে পারলে এই আয় ৮০০০ টাকারও বেশি হতে পারে। হোম টিউশন বা শিশুদের পড়ানোর সুবিধা হল এটি বাসা থেকেই পড়ানো যায় নিরাপদে থাকা যায় সংসারের কাজ করো ইনকাম করা যায়।

পাট দিয়ে ব্যাগ ও জিনিসপত্র তৈরি

পাট দিয়ে ব্যাগ ও জিনিসপত্র তৈরি গ্রামের মহিলাদের জন্য একটি লাভজনক ও পরিবেশবান্ধব ব্যবসা, কারণ এই কাজ ঘরে বসেই অল্প পুঁজিতে শুরু করা যায়। ঘর সাজানো জিনিস, পাটের ব্যাগ, টিফিন ব্যাগ, ছোট পার্স, পাপোশ, টোট ব্যাগ বা উপহারের প্যাকেট তৈরি করে স্থানীয় বাজার, অনলাইন পেজ বা হস্তশিল্প মেলায় বিক্রি করা যায়। 


শুরুতে সেলাই মেশিন, পাটের কাপড়, সুতা, কাঁচি ও কিছু সাজানোর জিনিস মিলিয়ে প্রায় ১০০০০ থেকে ১৫০০০ টাকা খরচ হতে পারে। একটি ছোট ব্যাগ বা জিনিসপত্র বানাতে সাধারণত ২০ থেকে ৮০ টাকা খরচ হলেও সেটি ১০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করা সম্ভব। বাস্তবভাবে ছোট পরিসরে মাসে প্রায় ৫০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত লাভ করাশুধু আয়ের উৎস নয়, বরং একটি টেকসই ছোট ব্যবসায়ও পরিণত হতে পারে।

গ্রামে মহিলাদের সেলাই মেশিনে কাপড় বানানো

সেলাই মেশিনে কাপড় বানানো গ্রামের মহিলাদের জন্য একটি টেকসই ও লাভজনক ব্যবসা হতে পারে, কারণ এটি খুব কম পুঁজিতে শুরু করা যায় এবং ঘরের দায়িত্ব সামলেও করা সম্ভব। সাধারণত প্রতিবেশী ব্লাউজ, পেটিকোট, বাচ্চাদের পোশাক, সালোয়ার কিংবা অর্ডারভিত্তিক ছোটখাটো কাজ থেকে শুরু করলে ধীরে ধীরে কাজের পরিমাণ বাড়ে।

বাস্তবভাবে এই কাজ থেকে মাসে প্রায় ৮০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত ইনকাম করা যায়, তবে দক্ষতা, ডিজাইন, বাজারচাহিদা এবং অর্ডারের সংখ্যার ওপর আয় নির্ভর করে। যারা নিয়মিত মান বজায় রেখে সময়মতো কাজ ডেলিভারি দিতে পারেন, তাদের আয় আরও বেশি হতে পারে। তাই সেলাই কাজ শুধু অতিরিক্ত আয় নয়, বরং অনেক নারীর জন্য নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলা।

ছাগল পালন করে লাভ

ছাগল পালন গ্রামের মহিলাদের জন্য খুবই লাভজনক একটি ব্যবসা। কারণ এটি অল্প জায়গায় শুরু করা যায় এবং ঘরের কাজের পাশাপাশি সহজে দেখাশোনা করা যায়। শুরুতে ২-৫টি দেশি ছাগল দিয়ে কাজ শুরু করলে খরচ তুলনামূলক কম থাকে আর সঠিক খাবার, পরিচর্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে ধীরে ধীরে ছাগলের সংখ্যা বাড়ে। একটা সুস্থ ছাগল থেকে বছরে গড়ে ভালো বাচ্চা পাওয়া যায়, আর সেই বাচ্চা বা বড় ছাগল বিক্রি করে নিয়মিত ইনকাম করা সম্ভব।

 ছোট পরিসরে মাসে প্রায় ৫০০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত লাভ হতে পারে। আর খামার বড় হলে এই আয় ২০০০০ টাকা বা তারও বেশি হতে পারে। ছাগলের মাংস, ও বাচ্চা এবং কখনও দুধ বিক্রি এই তিনটি উৎস থেকেই আয় আসতে পারে। তবে লাভ নির্ভর করে ছাগলের জাত, খাবার খরচ, রোগ প্রতিরোধ এবং বাজারদরের ওপর, তাই পরিকল্পনা করে শুরু করাই সবচেয়ে ভালো।

শুধু মেয়েরাই যে এই খামার পরিচালনা করবে এটা ভুল। এখানে ছেলেরাও সহযোগিতা করতে পারে বাইরে সব কাজ শেষ করে এসে এই খামারের পরিচর্যা এবং ছাগলের দেখাশোনা করলে ছাগলের স্বাস্থ্য এবং রোগ বালাই খুবই কম হয় ।এবং স্বাস্থ্যবান ছাগল হয়ে ওঠে এতে ফ্যামিলির দুই দিকেই লাভ সবাই সহযোগিতার মাধ্যমে এই লাভজনক ব্যবসা এবং কম পুঁজিতে লাভমান হওয়া সম্ভব।

হাঁস মুরগি পালন

গ্রামে মহিলাদের জন্য সেরা লাভজনক ব্যবসা হাঁস মুরগি পালন।হাঁস-মুরগি পালন গ্রামের মহিলাদের জন্য একটি খুবই বাস্তবসম্মত ও লাভজনক ব্যবসা, কারণ এটি অল্প পুঁজিতে ঘরের উঠানে বা ছোট খামারেও শুরু করা যায়। শুরুতে ২০-৫০টি দেশি মুরগি বা কয়েকটি হাঁস দিয়ে কাজ শুরু করলে খরচও কম হয়, আর যত্ন নিলে ধীরে ধীরে ভালো লাভ তৈরি করা সম্ভব।

গ্রামের মহিলাদের জন্য সেরা লাভজনক ব্যবসা । কম পুঁজিতে শুরু করার ১৫ টিউপায়

সঠিক খাবার, পরিষ্কার পরিবেশ, টিকা আর নিয়মিত পরিচর্যা থাকলে মুরগি ও হাঁস দ্রুত বড় হয় এবং ডিম বা মাংস বিক্রি করে ইনকাম আসে। বাস্তবভাবে ছোট পরিসরে মাসে প্রায় ৩০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। আর অভিজ্ঞতা ও খামারের সংখ্যা বাড়লে এই আয় ১৫০০০ টাকা বা তারও বেশি হতে পারে।


 স্থানীয় বাজার, প্রতিবেশী, হোটেল বা পাইকারদের কাছে বিক্রি করলে পণ্য দ্রুত বিক্রি হয় এবং নিয়মিত নগদ টাকা আসে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এটি ঘরের কাজের পাশাপাশি করা যায় এবং পরিবারের অন্য সদস্যরাও সাহায্য করতে পারে। তাই সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করতে পারলে হাঁস মুরগি পালন গ্রামের নারীদের জন্য একটি টেকসই লাভজনক ব্যবসা পারে।

সবজি বাগান করে বিক্রি করে আয় করার উপায়

সবজি বাগান করে সবজি বিক্রি গ্রামের নারীদের পুরুষদের জন্য একটি বাস্তবসম্মত ও লাভজনক ব্যবসা। কারণ বাড়ির পাশে ফাঁকা জমি বা সামান্য বাগান থাকলেই শুরু করা যায়। টমেটো, বেগুন, ঢেঁড়স, শসা, লাউ বা মরিচের মতো চাহিদাসম্পন্ন সবজি লাগালে বাজারে বিক্রি সহজ হয় এবং নগদ টাকাও দ্রুত আসে। আমরা নিজেরাও এই সবজি খেতে।


শুরুতে বীজ, সার, জমি প্রস্তুতি, সেচ ও পরিচর্যা মিলিয়ে ছোট পরিসরে প্রায় ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা খরচ হতে পারে। তবে জমি ও ফসলভেদে এই খরচ আরও কম বেশি হতে পারে। বাস্তবভাবে একটি মৌসুমে ছোট বাগান থেকে ১০০০০ থেকে ২০০০০ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব, আর পরিচর্যা ভালো হলে এবং বাজারদর ভালো থাকলে লাভ আরও বাড়ে।

আরো পড়ুনঃ মনের কুচিন্তা দূর করার ১০টী ইসলামিক উপায়

নিয়মিত পানি দেওয়া, রোগবালাই নিয়ন্ত্রণ করা এবং সঠিক সময়ে তোলা ও বিক্রি করা হলে ক্ষতি কম হয়। যারা নিজে সবজি খেয়ে বাকি অংশ বিক্রি করেন, তাদের জন্য এটি একদিকে পরিবারের খরচ বাঁচায়, অন্যদিকে বাড়তি আয়ের সুযোগও তৈরি করে। তাই পরিকল্পনা করে শুরু করলে সবজি বাগান করে বিক্রি একটি টেকসই গ্রামীণ আয়ের মাধ্যম হতে পারে।

চারা গাছের নার্সারি বিক্রিকরে খুব সহজে লাভ>

চারা গাছের নার্সারি গ্রামের শুধু মহিলাদেরই না ছেলেদেরও জন্য ঘরে বসে আয়ের একটি লাভজনক ও টেকসই উপায়।বাড়ির উঠোন বা ফাঁকা জায়গায় ফুল, ফল, সবজি ও অন্যান্য গাছের চারা তৈরি করে বিক্রি করা যায়।শুরুতে প্রায় ৫০০০ থেকে ১৫000 টাকা খরচে ছোট পরিসরে নার্সারি শুরু করা সম্ভব।একটি চারা ১০ থেকে ৫০ টাকা বা তারও বেশি দামে বিক্রি করা যায়।

গ্রামের মহিলাদের জন্য সেরা লাভজনক ব্যবসা । কম পুঁজিতে শুরু করার ১৫ টিউপায়

তাই মাসে ৭000 থেকে ১৫000 টাকা লাভ হতে পারে।চারা যত্ন, পানি ও রোগবালাই নিয়ন্ত্রণ ঠিক থাকলে এই ব্যবসা ধীরে ধীরে আরও বড় আয়ের উৎস হয়ে উঠতে পারে।ফুল আর ফলের চারা তৈরি করে বিক্রি করার ব্যবসা এখন গ্রামে জনপ্রিয় হচ্ছে। মেধা আর পরিশ্রম দিয়ে শুরু করলে এবং একবার নার্সারি বসালে বছরের পর বছর আয় করা যায়।

আচার বানিয়ে বিক্রি

আচার বানিয়ে বিক্রি গ্রামের মহিলাদের জন্য ঘরে বসে আয় করার একটি দারুণ ও লাভজনক উপায়। কারণ অল্প পুঁজি দিয়ে সহজেই এই কাজ শুরু করা যায়। আম, জলপাই, লেবু, কুল, কামরাঙা বা মিশ্র সবজির আচার তৈরি করে স্থানীয় বাজার, অনলাইন পেজ এবং পরিচিত ক্রেতাদের কাছে বিক্রি করা সম্ভব।

শুরুতে কাঁচামাল, তেল, মসলা, বোতল, প্যাকেটিং ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৩,০০০ থেকে ১০,০০০ টাকা বিনিয়োগে শুরু করা যায়।এক কেজি আচার বানাতে গড়ে ৮০ থেকে ১৫০ টাকা খরচ হলেও সেটি ১৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা যায় ফলে প্রতি কেজিতে ভালো লাভ থাকে।ছোট পরিসরে মাসে প্রায় ৫০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব

 আর অর্ডার ও গ্রাহক বাড়লে এই আয় আরও বাড়তে পারে।ভালো স্বাদ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর প্যাকেটিং থাকলে ক্রেতারা বারবার কিনতে আগ্রহী হয়।তাই সঠিকভাবে পরিকল্পনা করে শুরু করলে আচার বানিয়ে বিক্রি গ্রামীণ পরিবারের জন্য একটি স্থায়ী ও বাস্তবসম্মত আয়ের উৎস হতে পারে।

পিঠা বানিয়ে অর্ডার নেওয়া ঘরে বসে আয়ের সহজ ব্যবসা

পিঠা বানিয়ে গ্রামের মেয়েদের জন্য খুব সুন্দর একটা লাভজনক ব্যবসার আইডিয়া হতে পারে এটি কম পুজিতেই শুরু করা যায়। পিঠা পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই কঠিন এই জন্য এটার চাহিদাও তুঙ্গে।পিঠা বানিয়ে অর্ডার নেওয়া গ্রামের মহিলাদের জন্য ঘরে বসে আয় করার একটি চমৎকার ও লাভজনক উপায়, বিশেষ করে শীতকালে যখন পিঠার চাহিদা অনেক বেড়ে যায়।


ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, দুধপিঠা বা নকশা পিঠা বানিয়ে ফেসবুক, WhatsApp, প্রতিবেশী এবং পরিচিত ক্রেতাদের মাধ্যমে সহজেই অর্ডার নেওয়া যায়।শুরুতে চালের গুঁড়া, নারিকেল, খেজুরের গুড়, দুধ, তেল, মসলা ও প্যাকেটিংসহ প্রায় ২০০০ থেকে ৬০০০ টাকা খরচে ছোট পরিসরে কাজ শুরু করা সম্ভব।

একটি পিঠা সেট বা অর্ডারভিত্তিক প্যাক বানাতে গড়ে ৩০ থেকে ৮০ টাকা খরচ হলেও সেটি ৭০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা যায়, ফলে প্রতি অর্ডারে ভালো লাভ থাকে।ছোট অর্ডারে মাসে প্রায় ৪০০০ থেকে ৯০০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। আর শীতকাল বা উৎসবের সময় অর্ডার বেশি হলে আয় আরও বাড়তে পারে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা, ভালো স্বাদ, সুন্দর প্যাকেজিং এবং সময়মতো ডেলিভারি থাকলে ক্রেতারা বারবার অর্ডার করতে আগ্রহী হয়।তাই সঠিক পরিকল্পনা ও মান বজায় রেখে পিঠা বানিয়ে অর্ডার নেওয়া গ্রামের পরিবারের জন্য একটি লাভজনক ইনকামমের উৎস হতে পারে।

টিফিন সাপ্লাই দেওয়া ঘরে বসে লাভজনক ব্যবসা

টিফিন সাপ্লাই দেওয়া গ্রামের মহিলাদের জন্য ঘরে বসে আয়ের একটি চমৎকার ও লাভজনক ব্যবসা। কারণ রান্নার দক্ষতাকে সহজেই আয়ের কাজে লাগানো যায়।অফিসকর্মী, ছাত্রছাত্রী, দোকানদার বা ব্যাচেলরদের জন্য স্বাস্থ্যকর ও ঘরোয়া খাবারের টিফিন তৈরি করে নিয়মিত সাপ্লাই দেওয়া সম্ভব।শুরুতে চাল, ডাল, সবজি, মসলা, তেল, টিফিন বক্স এবং প্যাকেজিংসহ প্রায় ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা বিনিয়োগে ছোট পরিসরে কাজ শুরু করা যায়।


একটি টিফিন বানাতে সাধারণত ৫০ থেকে ৯০ টাকা খরচ হলেও সেটি ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি করা যায়, এলাকা ভেদে এটি কম বেশি হতে পারে তাই প্রতি অর্ডারে ভালো লাভ থাকে।দিনে ১০ থেকে ২০টি টিফিন সরবরাহ করতে পারলে মাসে প্রায় ৮000 থেকে ২৫000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।


খাবারের স্বাদ, পরিষ্কার  পরিচ্ছন্নতা, নির্দিষ্ট সময়ে ডেলিভারি এবং ভালো যোগাযোগ থাকলে গ্রাহক ধরে রাখা খুব সহজ হয়।তাই সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করলে টিফিন সাপ্লাই দেওয়া গ্রামের পরিবারের জন্য একটি স্থায়ী ও লাভজনক ব্যবসা  হয়ে উঠতে পারে।

মুদি দোকান দেওয়া

গ্রামে মহিলাদের মুদির দোকান দেওয়া এটি একটি লাভজনক ব্যবসা কম পুঁজিতে শুরু করা যায়। শুধু মেয়েরাই না এটি ছেলেরাও সহযোগিতা করতে পারে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়েও একটি ছোট পরিসরে লাভজনক মুদি দোকান ব্যবসা শুরু করা সম্ভব। যদি সঠিক পরিকল্পনা ও হিসাব নিকাশ মেনে চলা যায়। এই বাজেটে দোকান ভাড়া, দোকান তৈরি এবং প্রাথমিক পণ্য ক্রয়ের মধ্যে সমন্বয় রাখা জরুরি।

গ্রামের মহিলাদের জন্য সেরা লাভজনক ব্যবসা । কম পুঁজিতে শুরু করার ১৫ টিউপায়

 শুরুতে দ্রুত বিক্রি হয় এমন নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি, সাবান ও বিস্কুট দিয়ে দোকান সাজানো লাভজনক হয়। কম দামে বেশি পণ্য না কিনে বরং বৈচিত্র্যময় পণ্যের ছোট ছোট স্টক রাখলে গ্রাহক ধরে রাখা সহজ হয়। প্রতিদিনের বিক্রয় ও ক্রয়ের হিসাব খাতায় বা মোবাইল অ্যাপে টুকে রাখলে লাভ ক্ষতির স্পষ্ট চিত্র পাওয়া যায়। কম পুজিতে কিভাবে শুরু করবেন তার লিস।

আনুমানিক খরচের হিসাব ৫০,০০০ টাকা

  • দোকান ভাড়া (অগ্রিম/১ মাস): ১০০০০ - ১৫০০০ টাকা
  • তাক/শোকেস/আসবাব: ৮০০০ - ১০০০০ টাকা
  • প্রাথমিক পণ্য ক্রয়: ২০০০০ - ২৫০০ টাকা
  • সাইনবোর্ড ও অন্যান্য খরচ: ৩০০০ - ৫০০০ টাকা
  • জরুরি তহবিল: ২০০০ - ৫০০০ টাকা

মোবাইল রিচার্জ ও ফ্লেক্সিলোডের দোকান

মোবাইল রিচার্জ ও ফ্লেক্সিলোডের দোকান গ্রামের মহিলাদের জন্য কম পুঁজিতে শুরু করা একটি লাভজনক ব্যবসা। কারণ এটি ঘরের পাশে বা ছোট দোকানেই চালানো যায়।এই ব্যবসায় মোবাইল রিচার্জ, ফ্লেক্সিলোড, বিল পেমেন্ট, সিম রিচার্জ এবং ছোটখাটো ডিজিটাল সেবা দিয়ে আয় করা সম্ভব।শুরুতে মোবাইল, রিচার্জ অ্যাপ, ইন্টারনেট, টালি খাতা এবং প্রাথমিক ক্যাশ মিলিয়ে প্রায় ৫০০০ থেকে ১৫০০০ টাকা খরচ হতে পারে।


প্রতি রিচার্জে কমিশন কম হলেও দিনে অনেক লেনদেন হলে মাসে ভালো আয় জমে ওঠে।ছোট পরিসরে মাসে প্রায় ৩,০০০ থেকে ১০,০০০ টাকা লাভ করা সম্ভব। আর দোকান ও গ্রাহক বাড়লে আয় ১৫,০০০ টাকারও বেশি হতে পারে।লোকাল এলাকায় পরিচিতি, দ্রুত সেবা এবং ঠিকঠাক হিসাব রাখলে এই ব্যবসায় গ্রাহক ধরে রাখা সহজ হয়।


এই ব্যবসা করে লাভ হওয়ার কারণ হলো এখানে বাসার কাজ করেও সময় দেওয়া যায় এবং পাশাপাশি ছেলেরাও এই ব্যবসা করতে পারে।তাই সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করলে মোবাইল রিচার্জ ও ফ্লেক্সিলোডের দোকান একটি স্থায়ী ও বাস্তবসম্মত লাভজনক ব্যবসা  আয়ের উৎস হতে পারে


বিউটি পার্লার চালানো

বিউটি পার্লার চালানো গ্রামের মহিলাদের জন্য ঘরে বসে বা ছোট দোকানে শুরু করা একটি লাভজনক ও বাস্তবসম্মত ব্যবসা। কারণ এতে দক্ষতা থাকলেই আয় শুরু করা যায়।থ্রেডিং, ফেসিয়াল, হেয়ার কেয়ার, মেকআপ, মেহেদি, ব্রাইডাল সাজ এবং নরমাল স্কিন কেয়ার সার্ভিস দিয়ে নিয়মিত গ্রাহক তৈরি করা সম্ভব।


শুরুতে আয়না, চেয়ার, বিউটি কিট, ক্রিম, ব্রাশ, ফেসিয়াল সেট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মিলিয়ে প্রায় ১৫০০০ থেকে ৫০০০০ টাকা খরচ হতে পারে।ছোট পরিসরে প্রতিদিন থেকে ৭ জন গ্রাহক পেলে মাসে প্রায় ১০০০০ থেকে ২৫০০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, আর বিয়ে-শাদি বা উৎসবের মৌসুমে আয় আরও বাড়ে।


ভালো সার্ভিস, পরিচ্ছন্নতা, মানসম্মত প্রোডাক্ট এবং গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার থাকলে দ্রুত পরিচিতি তৈরি হয়।অভিজ্ঞতা ও দক্ষতা বাড়লে হেয়ার স্টাইলিং, ব্রাইডাল মেকআপ ও পার্টি মেকআপের মতো সেবায় বেশি চার্জ নেওয়া যায়।তাই সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও ধৈর্য নিয়ে শুরু করলে বিউটি পার্লার চালানো একটি টেকসই পারিবারিক আয়ের উৎস হতে পারে।

কীভাবে বুঝবেন কোনটা আপনার জন্য ঠিক

হাতে কত টাকা আছে সেটা আগে ঠিক করুন কম টাকা থাকলে। হাতের কাজ বা আচার পিঠার মতো ব্যবসা ভালোকোন কাজ করতে ভালো লাগে সেটা দেখুন সেলাই পারলে সেলাই, রান্না ভালো হলে খাবারের ব্যবসা আশেপাশে কী জিনিসের অভাব আছে সেটা লক্ষ্য করুন সেই অনুযায়ী ব্যবসা বাছাই করলে দ্রুত কাস্টমার পাওয়া যায়।

শুরু করার সহজ পথ

প্রথমে ছোট করে শুরু করুন, একবারে বড় বিনিয়োগ করবেন না

এলাকার এনজিও বা মহিলা সমিতি থেকে প্রশিক্ষণ বা ছোট ঋণের খোঁজ নিন

প্রতিবেশী ও পরিচিতদের মধ্যে থেকে প্রথম কাস্টমার তৈরি করুন

ফেসবুক পেজ খুলে ছবি দিয়ে পণ্যের প্রচার করুন

পণ্যের মান ভালো রাখুন, যাতে একই কাস্টমার বারবার আসে

গ্রামের মহিলাদের সেরা লাভজনক ব্যবসা পাঠকের শেষ কথা।

গ্রামের মহিলাদের জন্য সেরা লাভজনক ব্যবসা হলো সেই কাজ, যা অল্প পুঁজিতে শুরু করা যায়। ঘরে বসে করা যায় এবং ধীরে ধীরে বড় আয়ে রূপ নিতে পারে।কারণ গ্রামের অনেক নারীর কাছেই বড় পুঁজি বা দোকান নেওয়ার সুযোগ থাকে না, তাই ছোট পরিসরে শুরু করা ব্যবসাই তাদের জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ।


হাঁস মুরগি পালন, ছাগল পালন, সেলাই কাজ, আচার বানানো, পিঠা তৈরি, সবজি চাষ, নার্সারি, টিফিন সাপ্লাই, হোম টিউশন, পাটের পণ্য তৈরি। বিউটি পার্লার, মোবাইল রিচার্জ, অনলাইন বিক্রি এসব কাজ থেকে নিয়মিত আয় করা সম্ভব।এসব ব্যবসার বড় সুবিধা হলো, এগুলো ঘরের দায়িত্বের পাশাপাশি করা যায় এবং পরিবারের অন্য সদস্যরাও সাহায্য করতে পারে।


শুরুতে লাভ কম হলেও যদি ধৈর্য, পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং বাজার বুঝে কাজ করা যায়, তাহলে আয় ধীরে ধীরে বাড়তে শুরু করে।সবচেয়ে জরুরি বিষয় হলো, নিজের সামর্থ্য অনুযায়ী একটি কাজ বেছে নিয়ে সেটিকে নিয়মিতভাবে এগিয়ে নেওয়া।একবার ছোট উদ্যোগ ঠিকভাবে দাঁড়িয়ে গেলে সেটাই ভবিষ্যতে বড় ব্যবসার ভিত্তি হয়ে যায়।


প্রিয় বন্ধুরা আমার এই আর্টিকেলটি আপনার পছন্দ হলে আপনাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি আপনাদের কোন উপকারে আসে।বড় পুঁজি বা বিশেষ ডিগ্রি ছাড়াও গ্রামে বসে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব। উপরের ১৫টা আইডিয়ার মধ্যে থেকে নিজের সাথে মানানসই একটা বেছে নিয়ে ধৈর্য ধরে লেগে থাকলে আয় ধীরে ধীরে বাড়তেই থাকবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ওয়ান ক্লিকই নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url